editor

প্রকাশিত: 3:28 PM, November 23, 2021

বাংলাদেশের পাকিস্তানি সমর্থককে আটক করলো ভক্তরা

বাংলাদেশের পাকিস্তানি সমর্থককে আটক করলো ভক্তরা

অনলাইন ডেস্ক
স্টেডিয়ামে বাংলাদেশিরা পাকিস্তানকে সমর্থন করার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। এরইপ্রেক্ষিতে সোমবার মিরপুরের শের বি বাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান-বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি শুরু হয়েছে। এরইমধ্যে ভক্তরা দলবেঁধে স্টেডিয়ামে জার্সি ও পতাকা পরে যাচ্ছিল।

মহান মুক্তিযুদ্ধে গণহত্যা চালানো পাকিস্তানিদের সমর্থনে এমন উল্লাস মেনে নিতে পারেনি দেশের সিংহভাগ মানুষ। আজ খেলা শুরুর আগে মিরপুর স্টেডিয়াম গেটের সামনে কিছু তরুণকে দেখা যায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে। তারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে আসা বাংলাদেশি নাগরিকদের প্রতিরোধের ঘোষণা দেয়। তারা গ্যালারিতে পাকিস্তানি পতাকা ও জার্সি পরিহিত বাংলাদেশি সমর্থক দেখলে প্রতিবাদ জানাবেন বলেন জানান।

এরপরেই একল সমর্থইককে হই করতে দেখা যায়। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিড়ের মধ্যে একজনের হাতে পতাকা কেড়ে নেওয়া হয়। সেটি কোনদেশের পতাকা। এরপরেই আরেকজনকে দেখা যায় জার্সি আড়াল করে যাচ্ছেন। পরে সেটি খুলে দেখা যায় পাকিস্তানের জার্সি। বাঙালি হয়ে পাকিস্তানের সমর্থন বিষয়ে প্রশ্ন করেন ওই ভক্তকে। এরপর তার জার্সি কেড়ে নেওয়া হয়। তাকে আটক করা হলেও জার্সিটা নিয়েই ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশি সমর্থকেরা এসময় জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলে। এর আগে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ ব্যানারে অবস্থান নেয় একদল বাংলাদেশি সমর্থক। ওই সংগঠনের আহ্বায়ক হামজা রহমান অন্তর বলেন, ‘৩০ লাখ শহীদ ও ২ লক্ষাধিক মা-বোনের আর্তনাদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতার শত্রু যারা আজও রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি, ক্ষতিপূরণ দেয়নি। যারা আজেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদের হয়ে এদেশীয় দালাল গোষ্ঠীকে ৭১ এর মতোই প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা।’

এদিকে বাংলাদেশিদের নিজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের সমর্থন করায় নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

গতকাল সচিবালয়ে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের প্রতি সমর্থনকে দুর্ভাগ্যজনক জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একটা দলকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী