editor
প্রকাশিত: 4:31 PM, November 23, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দ ধারা প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় মেয়ে শিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বৃহৎ প্রকল্প গ্রহন করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহন করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে। অতীতেও ব্রিটিশ ও বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো ছিলো ভবিষ্যতে এর দ্বারা অব্যাহত থাকবে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ছিলেন, হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম,ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া। প্রতিনিধি দলের সদস্যরা স্কুলে পড়ুয়া শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের সংগে কথা বলে প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন। পরে তারা শান্তিগঞ্জ উপজেলা ব্রিটিশ সরকারের অর্থায়নে একাধিক প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী