editor

প্রকাশিত: 6:21 PM, November 23, 2021

সিলেটে তৃতীয় ধাপের নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটে তৃতীয় ধাপের নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টিসহ বিভাগের ৭৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে ভোটগ্রহণের দিনসহ মোট ৩ দিন যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে ইলেকশন কমিশন। গত ১৪ নভেম্বর নির্বাচন পরিচালনা উপসচিব (২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এসব বিধিনিষেধ জারি করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২৮ তারিখের নির্বাচনী সকল ইউনিয়নের সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ- ২৯ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলে চলাচল করা যাবে না।

এছাড়াও ২৭ নভেম্বর দিবাগত রাত ১২ টা থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ- ২৮ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ, লঞ্চ, ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়াও জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।

এছাড়াও নির্বাচনী এলাকায় জাতীয় মহাসড়কে জরুরি যান চলাচল, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

২৮ নভেম্বর সিলেট জেলার যে ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে সেগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার ডুবারি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।

বিভাগের আরও যেসব ইউনিয়নে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচর, সুরমা, জাহাঙ্গীরনগর, মুল্লাপাড়া, কাঠইর, মোহনপুর, গৌরাং, লক্ষণশ্রী ও কুরবাননগর ইউনিয়ন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাগ, পাথারিয়া, দরগাহপাশা, পূর্বপাগলা নিয়ন, পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন। কুলাউড়া উপজেলার বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিম, বড়ভাকৈর পূর্ব, ইনাতগঞ্জ, দিঘলবাঘ, আউশকান্দি, কুর্শি ইউপি, করগাঁও, নবীগঞ্জ সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ারভাঙা ও পানিউনদা ইউনিয়ন। হবিগঞ্জ সদর উপজেলার লুকরা, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউড়া, নিজামপুর ও লস্করপুর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে