editor

প্রকাশিত: 7:11 PM, November 23, 2021

বড়লেখায় ভোটারদের জরিপে চেয়ারম্যানপ্রার্থী সুলতানা কোহিনূর শীর্ষে

বড়লেখায় ভোটারদের জরিপে চেয়ারম্যানপ্রার্থী সুলতানা কোহিনূর শীর্ষে

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের এবারকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুলতানা কোহিনূর সারোয়ারী। তাঁর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন। গত ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর জোরেশোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এরমধ্যে সুলতানা কোহিনূর সারোয়ারীর ছবি ও নৌকা প্রতীকের ছবি সংবলিত পোস্টার ঝুলছে ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া মহল্লায়। নিজের কর্মী-সমর্থক ও অনুসারীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী সারোয়ারী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকা প্রতীকে ভোট কামনা করছেন।

প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, চায়ের দোকান, হোটেল-মোটেলে নির্বাচনী আলাপন। এসময় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে করেন আলোচনা- সমালোচনা। ভোটারদের আলোচনায় ভোটের জরিপে সবার শীর্ষে রয়েছেন মহিলা চেয়ারম্যানপ্রার্থী সুলতানা কোহিনূর সারোয়ারী। তিনি প্রচারণার দিক দিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি এগিয়ে রয়েছেন। এছাড়াও তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠোন বৈঠক ও গণসংযোগের মধ্যে দিয়ে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের নৌকার প্রার্থী সুলতানা কোহিনূর সারোয়ারী বলেন, দল আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার সুযোগ দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের সাংসদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের কাছে কৃতজ্ঞ। আমাকে নৌকার প্রার্থীতা না দিতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। কিন্তু দল আমাকে আশাহত করেনি। নির্বাচিত হলে দলীয় সুনাম অক্ষুন্ন রেখে ইউনিয়নবাসীর সেবা করে যাবো। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব-স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আমার ইউনিয়নের প্রতিটি গ্রামে লাগবে। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগকালে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ এখন বুঝতে পারছে, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট না দিলে এলাকার সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার জন্য ইউনিয়নের ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমার এলাকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে ইউনিয়বাসীর সেবা করার সুযোগ দান করে দিবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে