editor
প্রকাশিত: 7:41 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে বিমানে দেখা হয়েছে প্রবীণ অভিনেতা সঞ্জয় খানের। তিনি প্রীতির সঙ্গে কথাও বলেছেন। তবে তাকে চিনতে পারেননি। আর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষমাও চেয়েছেন প্রবীণ এ অভিনেতা সঞ্জয় খান।
আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। প্রবীণ অভিনেতার মেয়ে তার সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি।
সেখানে তিনি লেখেন, ‘প্রিয় প্রীতি, একজন ভদ্র লোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি।’ এর পরেই তাকে চিনতে না পারার কারণ আরও পরিষ্কার করে লেখেন, ‘এক বার যদি আপনার জিনতা পদবিটা বলা হত, তা হলেই আমার মনে পড়ে যেত। কারণ আপনার প্রচুর ছবি আমি দেখেছি।’
সঞ্জয় ক্ষমা চাইলেও এখন পর্যন্ত প্রীতির দিক থেকে কোনো উত্তর আসেনি। সম্প্রতি জমজ সন্তান জন্ম দিয়ে খবরের শিরোনামে আসেন এ অভিনেত্রী। ‘কাল হো না হো’-র নয়না সারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন। বলিউড পাড়ায় খবর রয়েছে খুব তাড়াতাড়ি অভিনয়েও ফিরবেন। সব মিলিয়ে প্রীতির ব্যস্ততা তুঙ্গে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন