editor
প্রকাশিত: 1:37 PM, November 24, 2021
অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়া পর মঞ্চে ফিরেছেন শিল্পীরা। দেশ-বিদেশে গান করতে উড়াল দিচ্ছেন অনেকে।
পিছিয়ে নেই ফোক সম্রাজ্ঞী মমতাজও। সংগীত পরিবেশন করতে ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই মাতিয়ে তিনি যাবে সৌদি আরবে।
তবে দেশের বাইরে যাওয়ার আগেই হাতের কাজগুলো সম্পন্ন করছেন তিনি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মমতাজ কণ্ঠ দিলেন মুক্তিযুদ্ধকালীন এক মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘মা’র একটি গানে। চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার।
অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘মা’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা আবুল কালাম আজাদ, সাজু খাদেম, চিত্রনায়িকা পরীমনি, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ।
নভেম্বরের শুরুতে গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই দ্বিতীয় লটের শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের শুরুর দিকে ‘মা’ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন