editor
প্রকাশিত: 2:52 PM, November 24, 2021
নিজস্ব প্রতিবেদক
মেনুতে কী নেই? সিলেটের ঐতিহ্যবাহী সব খাবারের পাশাপাশি ছিল কাবাব, চিকেন, মাছ, মিষ্টি, আচারসহ নানান খাবার। শুটিংয়ে গিয়ে এমন আতিথেয়তা পাবেন, ভাবেননি চিত্রনায়ক ইমন। এই আতিথেয়তা দিয়েছেন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। তিনি সিলেটের মেয়ে। নিজের জেলায় শুটিংয়ে গিয়ে শুটিং ইউনিটের সদস্যদের দাওয়াত করে খাইয়েছেন। ‘বীরত্ব’ সিনেমার শুটিংয়ে তাঁরা এখন টিমসহ সিলেট। জিরো পয়েন্ট, জাফলং, বিভিন্ন চা–বাগান, বর্ডার এলাকাসহ বিভিন্ন স্থানে চলছে শুটিং।
ইমন বলেন, ‘সিনেমার শুটিংয়ে আসামাত্রই আমাদের নায়িকা নিশাত দাওয়াত দিলেন, তাঁদের বাসায় খেতে হবে। পরিবারের সবাইকে আগে থেকেই বলে রেখেছেন। গিয়ে দেখি, আমাদের জন্য অনেক আয়োজন। নিশাত নিজেই আমাদের জন্য মিষ্টি আর চাটনি বানিয়েছিলেন। তিনি সহকর্মী হিসেবে খুবই ভালো। এবার দেখলাম হোস্ট হিসেবেও ভালো। রান্না মোটামুটি ভালো করেন। নিয়মিত এভাবে খাওয়ালে আরও ভালো রান্না শিখবেন।’
কথাগুলো বলেই হাসলেন ইমন। তাঁর পাশেই ছিলেন সালওয়া। তিনি কিছু একটা বললেন, ফোনের এপাশ থেকে ঠিক বোঝা গেল না। ইমন বললেন, ‘নায়িকার বাসায় এমন খাবারের আয়োজনে আমি মুগ্ধ। শুটিংয়ে এসে ঘরোয়া পরিবেশে খাওয়া ভাবাই যায় না। স্পেশাল খাওয়ানোর জন্য সিলেটি পুরিকে ধন্যবাদ।’
ফোনটা এবার সালওয়াকে ধরিয়ে দিলেন ইমন। ‘কিতা খবর, আফনে ভালা আছইন নি?’ বলেই হাসলেন সালওয়া।
তিনি বলেন, ‘আমি আগে কখনোই নিজের জেলায় শুটিং করিনি। প্রথমবার সিলেটে এলাম। নিজের জেলায় শুটিং হলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর সব সময় তো এমন আতিথেয়তা করার সুযোগ হয় না। ঢাকায় সবাই ব্যস্ত। আর আমরা সিলেটে শুটিং করব, এটা নিয়ে বাসার লোকজনও আগ্রহী ছিলেন। এ জন্য দাওয়াত দিয়েছিলাম। আপনারা সিলেটে এলে আমার বাসায় দাওয়াত।’
ইমরান ও পূজার গাওয়া একটি গানে ঠোঁট মেলাবেন ইমন ও সালওয়া। গানটি লিখেছেন ‘বীরত্ব’ সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা। ইমন বলেন, ‘আমাদের পুরো শুটিং হয়েছে ফরিদপুর রাজবাড়ীতে। সিলেটের শীতের সৌন্দর্য তুলে ধরার জন্যই আমরা এখানে গানের শুটিং করছি। গান দিয়েই শেষ হচ্ছে আমাদের শুটিং। পুরো ডাবিং শেষ। এখন আমরা মুক্তির জন্য প্রস্তুতি নেব।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন