editor

প্রকাশিত: 4:05 PM, November 24, 2021

দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন সিলেটের মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি

দেশের দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন সিলেটের মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি

২০২০-২১ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান ও সিলেট কর অঞ্চল এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ২০২০-২০২১ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মোঃ রহমাতুল মুমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জামিল ইকবাল জানান,ব্যবসা শুরুর পরের বছর থেকেই আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসায় যত এগিয়েছে কর দেওয়া ততোই বাড়িয়েছি। বিগত বছরগুলোতে আমি সাতবার সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছি। এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় দেশের একজন সুনাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সবাই যদি সঠিকভাবে কর প্রদান করি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে অবস্থান আরো মজবুত করবে।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড়বাড়ি) মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরী এর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহিদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত সারাদেশে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে মেসার্স জামিল ইকবাল কোম্পানিতে প্রায় ছয় হাজার কর্মী কাজ করছেন। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউম এর পার্টনারসহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন। মোহাম্মদ জামিল ইকবাল বিগত সাত বছর ধরে সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক