editor

প্রকাশিত: 4:25 PM, November 24, 2021

জেলা প্রশাসক বরাবরে সিলেট জেলা বিএনপির স্মারকলিপি

জেলা প্রশাসক বরাবরে সিলেট জেলা বিএনপির স্মারকলিপি

জেলা প্রশাসক বরাবরে সিলেট জেলা বিএনপির স্মারকলিপি

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা বিএনপি।

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা। এসময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বরাবরে দেয়া স্মারকলিপিতে বলা হয়- বেগম খালেদা জিয়া তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন। তিনি ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারান্তরীন। আমৃত্যু গণতন্ত্রের জন্য সংগ্রামী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন। বতর্মানে তিনি কারামুক্ত হলেও গৃহবন্দী রয়েছেন। সরকারের রাজনৈতিক ও মানসিক নির্যাতনে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিগত দিনে করোনাক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁকে দ্রুত বিদেশ প্রেরণের নির্দেশ দিয়েছেন। কিন্তু সরকার তাঁর সুচিকিৎসা নিশ্চিতের পরিবর্তে তাঁকে ক্রমাগত মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসাগ্রহণ যে কোন নাগরিকের মৌলিক অধিকার হলেও। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে সরকার টালাবাহানা করছে। এদিকে দিন দিন তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে। বিভিন্ন রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং আপামর জনতার দাবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রদ্ধাশীল হয়ে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে আইনী কোন বাধা নেই বলে আইন বিশেষজ্ঞগণ সরকারকে দেখিয়ে দিয়েছেন। আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হোন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিতে দ্রুততম সময়ে মধ্যে বিদেশ প্রেরণ করুন। অন্যথায় দেশে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার সরকারকে বহন করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাবেক দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক জেলা সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, দিলোয়ার হোসেন জয়, ইমরান গাজী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাসুক এলাহী, যুবদল নেতা সুমেল আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, যুবদল নেতা মঈন উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন