editor

প্রকাশিত: 4:29 PM, November 24, 2021

জেলা প্রশাসকের কাছে সিলেট মহানগর বিএনপির স্মারকলিপি

জেলা প্রশাসকের কাছে সিলেট মহানগর বিএনপির স্মারকলিপি

জেলা প্রশাসকের কাছে সিলেট মহানগর বিএনপির স্মারকলিপি

বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় সিলেট মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০১৮ সালের ষড়যন্ত্রমুলক একটি মামলার ফরমায়েসী রায়ে তাঁকে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরণকালে তিনি সম্পুর্ণ সুস্থ ছিলেন। দীর্ঘ কারাবাসের তিনি ক্রমাগত অসুস্থ হতে থাকেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার অসুস্থতার দিন দিন অবনতি ঘটছে। বর্তমানে তিনি শয্যাশায়ী। উন্নত সুচিকিৎসার জন্য চিকিৎসকবৃন্দ তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত বিদেশ প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ তাঁকে দ্রুত বিদেশ প্রেরণের দাবীতে স্বোচ্ছার রয়েছেন। প্রচলিত আইনে গুরুতর অসুস্থ একজন নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ প্রেরণে আইনী কোন বাধা নেই বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞগণ। কিন্তু সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে টালবাহানা করছে। এদিকে দিন দিন তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে। এমতাবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ পাঠানো না হলে যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমানগ নজিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য আব্দুর রহিম, আমির হোসেন, এডভোকেট আতিকুর রহমান সাবু, মকুল আহমদ মোর্শেদ, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, আবুল কালাম, সিলেট আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন