editor

প্রকাশিত: 7:15 PM, November 25, 2021

সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারদের স্মারকলিপি পেশ

সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারদের স্মারকলিপি পেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠিকাদারদের ন্যায়সঙ্গত দাবীসমুহ মেনে নেয়ার আহবান

বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে একে আরো গতিশীল করার লক্ষে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ কাজে সম্পৃক্ত ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের জন্যে তাদের ন্যায়সঙ্গত দাবীসমুহ মেনে নেয়ার জন্যে তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এলজিইডি ঠিকাদার সমিতি, জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের পক্ষ থেকে আজ ২৫ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম-বরাবরে স্মারকলিপি প্রদানকালে তারা এ আহবান জানান।

স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মাহফুজুর রহমান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাস, সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মুশফিক জায়গীরদার, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, প্রদীপ কুমার দেব, এনামুল হক, মো. সাদেকুর রহমান, আতিকুর রহমান, মাহফুজ আলম, মো. শামসুল ইসলাম মিলন, মো. মজনু মিয়া, সাহেদ আহমদ, সুবীর কুমার দাস, মো. ইকবাল কামাল,ফাহিমুজ্জামান টিপু , বিলাল খান, অহিদুল ইসলাম রুহেল, সফু আহমদ, লাল মিয়া তালুকদার, শাকিল আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, টেন্ডার শিডিউলে বিগত ২০১৪ ও ২০১৮ সালের বাজার দরের পরিবর্তে চলমান বাজার দর উল্লেখ করে দরপত্র আহবান এবং একই সাথে পুরনো দরে প্রদত্ত কার্যাদেশপ্রাপ্তদেরকে বর্তমান বাজার দরের সাথে সমন্বয় সাধন করে রিভাইজড্ প্রাক্কলনের মাধ্যমে বিল পরিশোধ করে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সহযোগিতার আহবান জানান।

স্মারকলিপিতে ২০১৮ সনের কাজের উপর চলতি বছরের নতুন নির্দেশনা অনুযায়ী আয়কর কর্তনের পরিবর্তে পুরনো বিলের ক্ষেত্রে পুরনো নিয়মানুযায়ী আয়কর কর্তন, প্রতি মাসে ভ্যাট রিটার্ন প্রদান বন্ধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল ঠিকাদারের কাজে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে রাজস্ব খাতের কাজের প্রাক্কলিত মূল্য ৩ কোটি টাকা পর্যন্ত ওটিএম-এর পরিবর্তে এলটিএম করার আহবান জানান।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়