editor
প্রকাশিত: 3:31 PM, November 26, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুমিল্লায় দুর্গামণ্ডপে কোরআন শরিফ পাওয়া যাওয়ার ঘটনায় গত ১৪ অক্টোবর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে সাম্প্রদায়িক উসকানিমূলক একটি মিছিল করা হয়। স্থানীয় তারাপাশা বাজারে ছাত্রসেনার ব্যানারে এই মিছিলে নেতৃত্ব দেন কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজমুল হক সেলিম।
সাম্প্রদায়িক মিছিলে নেতৃত্বদানকারী এই ব্যক্তিকে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সেলিমের বিরুদ্ধে ছাত্রশিবির ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে। যদিও এখন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
নজমুল হক সেলিম ছাত্রজীবন থেকেই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বাবা সুন্দর আলী ও চাচা ফয়জুর হক সিদ্দিকীর বিরুদ্ধেও জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ২০০১ সালে তিনি বিএনপির সরাজনীতিতে জড়িয়ে পড়েন। এসময় তিনি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশও নেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দল পাল্টান সেলিম। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বদান্যতায় পদও বাগিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জামায়াত নেতা জানান, সেলিম ছোটবেলা থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এরপর ২০০১ সালে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তবে সবসময় জামায়াতকে অর্থ দিয়ে সহযোগিতা করতেন।
ওই জামায়াত নেতা দাবি করেন, সেলিম আওয়ামী লীগ করলেও স্থানীয় জামায়াতের অভিভাবক। রাজনগর থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এই প্রতিবেদনে সেলিমের নেতৃত্বে সাম্প্রদায়িক মিছিল বের করার কথা উল্লেখ করেন ওসি।
তদন্ত প্রতিবেদনের সত্যতা স্বীকার করে রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিমের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন আছে।
কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মন্নাফ বলেন, ছাত্রজীবন থেকেই নজমুল হক সেলিম ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তিনি উপজেলা শিবিরের প্রকাশনা সম্পাদক পদেও ছিলেন। আওয়ামী লীগের কতিপয় নেতার ছত্রছায়ায় তিনি গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু তার জামায়াতপ্রীতি এখনো যায়নি।
তিনি আরও বলেন, এবারে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবের সময় কুমিল্লার ঘটনায় স্থানীয়ভাবে মিছিলে নেতৃত্ব দিয়েছেন নজমুল হক সেলিম।
এসব অভিযোগ প্রসঙ্গে নজমুল হক সেলিমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে