editor
প্রকাশিত: 4:01 PM, November 26, 2021
অনলাইন ডেস্ক
আগামী মাসে জোড়া হতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের ধুমধাম। প্রস্তুতি নেওয়া হয়েছে নানা আচার অনুষ্ঠান পালনের। নিয়ম মেনেই হাতে মেহেদি দেবেন বলিউডের এ অভিনেত্রী।
তবে যে সে মেহেদি হাতে দেবেন না ক্যাটরিনা। তার জন্য বানানো হচ্ছে বিশেষ রকমের মেহদি। এ মেহেদি তৈরিতে খরচ পড়ছে লাখ টাকার মতো! দামি এ মেহেদি দিয়েই ক্যাটরিনা হাতে লিখবেন হবু স্বামীর নাম! খবর এনডিটিভির।
রাজস্থানের পালি জেলার সোজাত এলাকার যারা এ মেহেদি তৈরি করছেন তাদের বরাতে খবরে বলা হয়, এ মেহেদি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ রুপির মতো। তবে ব্যবসায়ী এ জন্য কোনো টাকা নিচ্ছেন না।
সোজাতে কারিগররা এ মেহেদি হাতে তৈরি করবেন এবং এতে কোনো রাসায়নিক দেওয়া হবে না। মেহেদি তৈরি করার পর ভিকি-ক্যাটরিনাকে নমুনা পাঠানো হবে।
শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি বিয়ে সারবেন ‘ভিক্যাট’।
বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।
৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন