editor

প্রকাশিত: 4:21 PM, November 26, 2021

আগামীতে একশো বিলিয়ন ডলারে উন্নিত হবে : পররাষ্ট্রমন্ত্রী

আগামীতে একশো বিলিয়ন ডলারে উন্নিত হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের অদক্ষ প্রবাসীরা দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা জাতীয় বাজেটের বড় একটা অংশ। কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ গেলে এর পরিমান আগামীতে একশো বিলিয়ন ডলারে উন্নিত হবে বলে বিশ্বাস করি।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের ‘ইউসেপ কৃতি শিক্ষার্থী’ সংবর্ধনা ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্যে বেকারত্বের হার খুবই কম। কারণ ওখানকার লোকজন উদ্যোগক্তা হিসেবে মানুষকে চাকরি দেয়, চাকরির পেছনে ছুটে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুধু সাধারণ বিভাগে পড়াশোনা করো চাই না আমরা কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠো এটা চাই। ডিগ্রি অর্জন করে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোগক্তা হতে হবে। চাকরির পেছনে না ছুটে চাকরি দিতে হবে।

ড. মোমেন আরও বলেন, মেধা ও ইচ্ছাশক্তি থাকলে সফলতার উচ্চ শিখরে পৌছা সম্ভব। আমরা পারি এটা মনের মধ্যে জাগাতে পারলে পড়ালেখায় কৃতিত্ব অর্জন সম্ভব। ইউসেপ সিলেটের শিক্ষকরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মননে আমরা পারি এই মনোবল সৃষ্টি করায় শিক্ষার্থীরা অনন্য অসাধারণ ফলাফল অর্জন করতে পেরেছে। এজন্য আমি শিক্ষকগণকে ধন্যবাদ জানাই। আগামীতে ইউসেপ বাংলাদেশের মহৎ এই কাজের সাথে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।

ইউসেপ সিলেট রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম ও ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষক তামান্না মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, জালালাবাদ সেনানিবাসের স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিসের কমাণ্ড্যান্ড মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ড. ওবায়দুর রব, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন