editor

প্রকাশিত: 4:33 PM, November 26, 2021

সিলেটে চতুর্থ ধাপে ২১ ইউপিতে ১১২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেটে চতুর্থ ধাপে ২১ ইউপিতে ১১২৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে সিলেট জেলার দুই উপজেলার ২১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এদিন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের বিপরীতে মোট এক হাজার ১২৬ জন মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ১২৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৭৫ ও সাধারণ সদস্য পদে ৮২৫ জন রিটানিং কর্মকতার কাছে মনোনয়ন জমা দেন।

জেলার বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে ৫০৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭৯ এবং সাধারণ ওয়ার্ডে ৩৬৬ জন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬ জনসহ মোট ৬২০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে সরক্ষিত পদে ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫৯ জন রয়েছেন।

সিলেটের বিয়ানীবাজারের ১০ ইউপির মধ্যে ১ নম্বর শেওলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে আ.লীগ, জাপা ও জমিয়তের একজন করে এবং স্বতন্ত্র ২ প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ডে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়ন দাখিল করেন।

কুড়ারবাজারে ১১ চেয়ারম্যান প্রার্থীর ১০ জন স্বতন্ত্র ও নৌকায় একজন। সংরক্ষিত ৮ এবং সাধারণ ওয়ার্ডে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। মাথিউরায় পাঁচ চেয়ারম্যান প্রার্থীর চারজন স্বতন্ত্র এবং নৌকা প্রতীকে একজন। এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে চারজন এবং সাধারণ ওয়ার্ডে ২৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। তীলপাড়া ইউনিয়নে আট চেয়ারম্যান প্রার্থীর সাতজনই স্বতন্ত্র, একজন নৌকায়। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে সাতজন এবং সাধারণ ওয়ার্ডে ৩৫ জন মনোনয়ন দাখিল করেন। মোল্লাপুর ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা ছাড়া চারজনই স্বতন্ত্র। সংরক্ষিত আটজন এবং সাধারণ ওয়ার্ডে রয়েছেন ৩৪ জন। মুড়িয়ায় ইউনিয়নে সাতজন চেয়ারম্যান প্রার্থীর ছয়জন স্বতন্ত্র, নৌকায় একজন। সংরক্ষিত নয়জন এবং সাধারণ ওয়ার্ডে রয়েছেন ৪৬ জন। লাউতা ইউপিতে চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর চারজন স্বতন্ত্র, নৌকা প্রতীকে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে জমা দিয়েছেন। আর সংরক্ষিত ১০ এবং সাধারণ ওয়ার্ডে ৪১ জন মনোনয়ন দাখিল করেন।

জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার প্রার্থীর তিনজন স্বতন্ত্র একজন নৌকা এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন রয়েছেন। লক্ষীপাশায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে নৌকা ছাড়া চারজনই স্বতন্ত্র। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছেন পাঁচজন। পশ্চিম আমুড়ায় সাতজন চেয়ারম্যান প্রার্থীর ছয়জনই স্বতন্ত্র। সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন রয়েছেন। ঢাকা দক্ষিণে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর চারজন স্বতন্ত্র। সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন। লক্ষনাবন্দে চার চেয়ারম্যান প্রার্থীর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দুইজন স্বতন্ত্র। সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন রয়েছেন।

বাঘায় চেয়ারম্যান পদে ১১ জনের ৯ জন স্বতন্ত্র, নৌকা ও ইসলামী আন্দোলনের একজন করে এবং সাধারণ সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন জমা দেন। ফুলবাড়ীতে চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর পাঁচজনই স্বতন্ত্র। সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন রয়েছেন। বুধবারীবাজারে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জমিয়ত ছাড়া সাতটি স্বতন্ত্র। সাধারণ সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে সাতজন রয়েছেন। উত্তর বাদেপাশায় চারজনের মধ্যে আ.লীগ, জাপা ছাড়া দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন রয়েছেন। ভাদেশ্বরে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ.লীগ, জাসদ ছাড়া তিনজন স্বতন্ত্র এবং পাঁচজন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শরীফগঞ্জে ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ.লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনজন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন জমা দেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপলি নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে