editor

প্রকাশিত: 7:54 PM, November 27, 2021

একই স্থানে দুই চেয়াম্যান প্রার্থীর সভা ১৪৪ ধারা জারি করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন

একই স্থানে দুই চেয়াম্যান প্রার্থীর সভা ১৪৪ ধারা জারি করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন

নবীগঞ্জ প্রতিনিধি::
আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন মাত্র ২জন প্রার্থী। নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৫ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান (নৌকা) ও আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী মোঃ মহিবুল হাসান মামুন (আনারস) প্রতীক নিয়ে।

শুক্রবার এই দুই প্রার্থী একই স্থানে সভা আহবান করলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমদ উল্লেখিত স্থানে ১৪৪ ধারা জারি করেছেন। সর্বশেষ ১৪৪ ধারা লংঘনের সম্ভাবনার খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খায়ের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

উপজেলা নির্বাহী কর্মর্কতা শেখ মহিউদ্দিন আহমদ নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে প্রতিবেদন পাওয়ার পর শান্তি রক্ষার স্বার্থে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারার ক্ষমতাবলে ২৬ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টা থেকে ২৭ নভেম্বর শনিবার ভোর ৬ টা পর্যন্ত রইছগঞ্জ বাজার ও তৎসংলগ্ন এলাকা ও আশপাশে সকল প্রকার অগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার বা ৫ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা জারি করেন। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় ১৪৪ ধারা লংঘনের সম্ভাবনার খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খায়ের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৮ হাজার ২১ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ১৬৯ জন ও মহিলা ৮ হাজার ৮৫২ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় এগিয়ে মামুন ভালবাসা আর শ্রদ্ধায় আস্থায় এগিয়ে ইজাজুর। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। ২ জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে কোন অংশে কম নয়। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ২ জনের লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন