editor
প্রকাশিত: 8:50 PM, November 27, 2021
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নবী ও কুরআনকে অপবিত্র করলে আমার মনে কষ্ট লাগে, যেমন আপনাদের মনে লাগে।’
শনিবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘আল্লাহ, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রাষ্ট্র পরিচালনা করছেন তিনি পাক্কা মুসলমান। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন। তিনি দেশের ক্ষমতায় বসার আগে কুরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আজ পর্যন্ত তিনি কুরআন-সুন্নাহর বাইরে কোনো কাজ করেছেন বলে আমি মনে করি না। তিন আলেম-ওলামাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা একটু আগে বলেছেন- হেফাজত অরাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচনে যায় না। রাজনীতিতেও যায় না। বাইরে থেকে দুষ্কৃতকারীরা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনারা ভুল করেছেন বা করে ফেলেছেন। যেমন ব্রাহ্মণবাড়িয়ার কথাই বলি। যে ঘটনা ঘটেছে। আপনারা আমাদের সঙ্গে কথা বলেছেন আমি এ ঘটনার আগেই সাবধান করেছিলাম। আমি বলেছিলাম আপনারা সামলাতে পারবেন না। সেখানে মাদ্রাসার ছাত্র দুইজন ছিল, বাকি সব ছিল বাইরের সাধারণ মানুষ। আমরা এ ঘটনাই বলতে চাই। আপনারা আধ্যাতিক লাইনে চর্চা করেন। কুরআন-সুন্নাহ নিয়ে চর্চা করেন, এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে কেন আপনাদের মধ্যে অনুপ্রবেশ করে। সেখানে আপনাদের সাবধান হওয়া উচিত।
তিনি আরও বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি- আল্লাহ রাব্বুল আলআমিনকে বিশ্বাস করি। আমি কুরআন-সুন্নাহকে মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের নবীজির নামে বা কুরআনকে কেউ যদি অপবিত্র করার প্রচেষ্টা করে, আপনাদের হৃদয়ে যেমন কষ্ট লাগে, তেমনি আমার হৃদয়েও কষ্ট লাগে। এজন্যই আমি বলি, আমরা কারো বিশ্বাসের প্রতি অমর্যদা করি না এবং করতে দেব না। এটা আমাদের কথা। আমাদের আইনের কথা।
হেফাজতের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী