editor
প্রকাশিত: 1:41 PM, November 28, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটাদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে শীল মারার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টায় ওই কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
মনারা বেগম নামে এক নারী ভোটার বলেন, নৌকার এজেন্টরা আমার কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতিকে শীল মেরেছেন। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এসময় হালিমা বেগম নামে আরেক ভোটার এরকম অভিযোগ করেন।
বেলা ১২টায় ওই কেন্দ্রে খায়রুন নেছা ও রেহানা বেগম নামের দুই নারী ভোটার অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে ব্যালেট নিয়ে নৌকায় শীল মারার চেষ্টা করা হয়েছে। তবে তাদের প্রতিবাদের কারণে তারা (নৌকার এজেন্টরা) ব্যালট ফিরিয়ে দিয়েছে। তারা জানান, ওই কেন্দ্রে নারীদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় শীল মারা হচ্ছে। কেউ ভয়ে কিচ্ছু বলছে না।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আব্দুল কুদ্দুস স্বপনের (আনারস) প্রধান এজেন্ট আব্দুল বাছিত শামীম বলেন, কেন্দ্রের ভেতরে কয়েকজন ভোটারের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় শীল মারা হচ্ছে। অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া) শাহাব উদ্দিন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জোরে নারী ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নৌকায় শীল মারা হচ্ছে। আমি কারো কাছে কোনো সহায়তা পাচ্ছি না। এসময় তাকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা শ্রীবাস রঞ্জন দাস বেলা ১২টায় বলেন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখনও কোনো সমস্যা হয়নি। নৌকার এজেন্টরা জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে শীল মারার বিষয়ে তিনি বলেন, এটা সত্য নয়। কেউ গুজব ছড়িয়েছে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। বাকি নয় ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩৭৯৯।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে