editor
প্রকাশিত: 2:33 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নটর ডেম কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নীলক্ষেত মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে মিছিল নিয়ে সিটি কলেজের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন।
এরপর দুপুরে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে যানবাহনচালকের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা সেখানে অবস্থান করছিলেন এবং সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম জানান, স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নীলক্ষেত থেকে একটি মিছিল নিয়ে সিটি কলেজ পর্যন্ত গিয়েছে। কয়েকদিন যাবত ছাত্ররা যেসব দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছিল সেই সব দাবি নিয়ে তারা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, গতকালকের মতো ছাত্ররা ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় মিরপুর রোডে অবস্থান নিয়েছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী