editor
প্রকাশিত: 3:19 PM, November 28, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা ১১টায়। ব্যালট পেপার না আসায় কেন্দ্রটিতে ভোট গ্রহণে তিন ঘণ্টা বিলম্ব হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোটারদের দীর্ঘ লাইন হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।
জানা যায়, সকাল ৮টা থেকেই সেখানে ভোটারদের লাইনে দাঁড় করানো হয়। দুইজন ভোটার কেন্দ্রে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্তরা দেখতে পান এখানে চেয়ারম্যান পদের ব্যালট নেই। এজন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হলে ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা নির্মলেন্দু জোয়ারদার ও পুলিশ সদস্যরা দ্রুত ভোট গ্রহণ শুরুর আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন। কিন্তু তিন ঘণ্টা পর বেলা ১১টায় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে ও তখন থেকে ভোটগ্রহণ শুরু হয়।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, কেন্দ্রটিতে চেয়ারম্যান পদের ব্যালট পেপার সংকট থাকায় ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখানে ব্যালট পেপার পাঠানো হয়। এরপর সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান বাংলানিউজকে বলেন, গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু তিন ঘণ্টা পর ভোট গ্রহণ শুরু হয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ভোটার থাকবেন, ততক্ষণ ভোটগ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন