editor
প্রকাশিত: 11:33 AM, October 11, 2020
নিজস্ব প্রতিবেদক ::
এমসি কলেজ এলাকায় পুলিশ বক্স ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সদর উপজেলার টুলটিকর ইউনিয়নবাসী। এলাকার লোকজনের পক্ষে রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বরাবরে এ আবেদন প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে সিলেটের এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ^বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও পাশর্^বর্তী এলাকায় ধর্ষন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও রাহাজানিসহ বিভিন্ন রকম অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপ ঘটে আসছে। যার ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সিটি করপোরেশনের আওতাধীন ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের নাগরিক দলমত, জাতিধর্ম নির্বিশেষে এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। এমসি কলেজ ও পাশর্^বর্তী এলাকায় অপরাধ নির্মূলে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ও উক্ত এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, টিলাগড় পঞ্চায়েত কমিটির সদস্য শফিউর রহমান সোলেমান, মণিপুরী আখড়া কমিটির সহ সভাপতি চন্দ্রশেখর বদর, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আবদুস সালাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এস আর সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভি, সহ সভাপতি এনায়েতুল বারী মোর্শেদ, টুলটিকর সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কাতার প্রবাসী কমিউনিটি নেতা কয়সর রশিদ, টিলাগড় মসজিদ কমিটির সদস্য মোয়াজ্জেম বখত জেম, ভাটাটিকর যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান শিপলু প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন