editor
প্রকাশিত: 6:34 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
প্রসব ব্যথা নিয়ে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছেন এই নারী সংসদ সদস্য। হাসপাতালে পৌঁছানোর মাত্র এক ঘণ্টা পর সন্তান জন্ম দেন তিনি। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার র নারী সংসদ সদস্য জুলি অ্যান জেন্টার প্রসব ব্যথা শুরু হওয়ার পর নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছেন।
এ ব্যাপারে জুলি এক ফেসবুক পোস্টে বলেন, আমার আসলে প্রসব ব্যথা নিয়ে সাইকেল চালানোর কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে।
বিবিসি জানিয়েছে, গ্রিন পার্টির সংসদ সদস্য জুলি সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সময় শনিবার রাতে একটু অসুস্থ বোধ করায় নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালের দিকে রওয়া দেন। পথেই তার প্রসব ব্যথা শুরু হয়। ব্যথা নিয়েই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে পৌঁছানোর ঘণ্টাখানেক পরই এক কন্যা সন্তানের জন্ম দেন জুলি।
বিবিসি জানায়, নিউজিল্যান্ডের নারী রাজনীতিবিদরা অবশ্য মাতৃত্বের ক্ষেত্রে বিশ্বে অনন্য নজির রেখে চলেছেন। ১৯৭০ সালে দায়িত্বে থাকাকালে নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্য সন্তান জন্ম দেন। ১৯৮৩ সালে আরেক নারী সংসদ সদস্য পার্লামেন্টে সন্তানকে স্তন্যপান করিয়ে আলোচনায় এসেছিলেন। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দায়িত্ব গ্রহণের পর সন্তান জন্ম দিয়েছেন। তিনি বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকাকালে মা হয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন