editor
প্রকাশিত: 7:08 PM, November 29, 2021
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহা ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক প্রশান্তি বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। ফটো সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। ফটো সাংবাদিকগণ তাদের ক্যামেরার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকেন।
সোমবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মো. দুলাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু বক্কর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ সভাপতি ইউসুফ আলী, কোষাধক্ষ্য শাহিন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, কার্যনির্হাবী কমিটির সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়ছল, মাহমুদ হোসেন, সুব্রত দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন- নাজমুল কবির পাভেল, শাহ মো. কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম-২, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, রেজা রুবেল, এ.টি.এম তুরাব, পল্লব ভট্টাচায, আজমল আলী প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়