editor
প্রকাশিত: 7:30 PM, November 29, 2021
অনলাইন ডেস্ক
দেশে কৃষি খাতে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সব ধরনের প্রণোদনা এবং সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
কৃষি খাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের সরকার সব ধরনের সুবিধা দেবে।
সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে বিডা আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের ‘অ্যাগ্রোবিজনেস: গ্রোথ বাই ন্যাচার’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা সাধারণ জনগণ ও কৃষকের আয় বাড়াতে চাই। সে জন্য আন্তর্জাতিক বাজারে দেশের সতেজ ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত করে দেশের মধ্যে বাজার বাড়াতে হবে। এটি করতে পারলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে, লাভবান হবে ও তাদের আয় বাড়বে। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং দেশের শিক্ষিত তরুণদেরকে কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. রাজ্জাক বলেন, দেশের রপ্তানি মূলত গার্মেন্টস নির্ভর, এটিকে আমরা বহুমুখী করতে চাই। এ ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হলো দেশের কৃষি খাত। বর্তমান কৃষি বান্ধব সরকারের চেষ্টায় গত ১২ বছরে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সব ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অনেক ফসলে আমরা উদ্বৃত্ত। এসব ফসলের রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ বাড়ানো এবং ভ্যালু অ্যাড করাই এখন আমাদের মূল লক্ষ্য।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঞ্চালনায় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই অ্যাগ্রেবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের আঞ্চলিক শিল্প পরিচালক রানা কারাদশেহ-হাদ্দাদ, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
3 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
2 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
7 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
7 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
7 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
2 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
3 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম