editor
প্রকাশিত: 9:21 PM, November 29, 2021
দেশনেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এবং আগামীকাল মঙ্গলবারের সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে যুবদল ও ছাত্রদলে মশাল মিছিল বের করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত ৭টায় মশাল মিছিলটি নগরীর রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজারের সিটি সেন্টারে সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের পরিচালনায় মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য মকসুদুল করিম নোহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মোবারক হোসেন তুহিন, শিপন আহমদ, দক্ষিণ সুরমা যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুস, রাসেল আহমদ, মিসবাহ উদ্দিন, আতাউর রহমান, সাহেল আহমদ, রায়হান আহমদ, শহীদুল ইসলাম টিটু, হুমায়ুন রশীদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, ছাত্রী বিষয়ক সম্পাদক সায়মা আহমদ অশিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজু, নোমান লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আবেদীন সহ শত শত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন, এখনও করছেন। অনতিবিলম্বে বেগম জিয়া কে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে নইলে সিলেটসহ সারাদেশ কঠোর গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং যেভাবে সিলেটে মশাল মিছিল হয়েছে, তা সারাদেশে ছড়িয়ে পড়বে। তিনি আগামীকাল মঙ্গলবার সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে মহাসমাবেশকে সফল করতে জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়