editor
প্রকাশিত: 1:15 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
গত ১১ নভেম্বর ভারতীয় জনতা পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইটে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপি ত্যাগ করেছিলেন তিনি। তখনই রাজনৈতিক দলের একাংশ মনে করেছিলেন, ঘাসফুলের দিকে ঝুঁকছেন শ্রাবন্তী। সেই জল্পনায় অবশেষে ইতি টানলেন। সোমবার বাসন্তীতে তৃণমূলের একটি কর্মিসভায় দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। সেখানেই শেষ নয়, মঞ্চ থেকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি।
তৃণমূলের ওই দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক- শওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডল। শ্রাবন্তী সভামঞ্চ থেকে বলেন, আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদিকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা দিয়েছিলেন শ্রাবন্তী। আট মাস পর বিজেপির ছাড়েন টলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই টুইট করে জানান এ খবর। দল ছাড়ার কারণ হিসেবে তার যুক্তি, বাংলার জনন্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ্যে।
একুশের বিধানসভা ভোটে শাসকদলের সঙ্গে পাল্লা দিয়ে ঝাঁকে ঝাঁকে অভিনেতা যোগ দেন গেরুয়া শিবিরে। কিন্তু নির্বাচনের ফল বের হতেই এক একে মোহভঙ্গ হতে থাকে। প্রথমে রাজনীতি ছাড়ার ঘোষণা করেন অভিনেতা তনুশ্রী চক্রবর্তী। তারপরেই বিজেপি ছাড়েন অভিনেতা শ্রাবন্তী । তবে এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত তুঙ্গে রাজনৈতিক তরজা। শ্রাবন্তী সত্যিই দলে যোগ দিচ্ছেন কি না তা স্পষ্ট নয়। সে বিষয়ে নিজেও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তৃণমূলের তরফেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন