editor
প্রকাশিত: 2:02 PM, November 30, 2021
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত মার্কুলী বাজারস্থ সরকারি খাদ্য গোদামের পশ্চিমে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যা ৭টার দিকে কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় জানা যায়নি।
পুলিশের বর্ণনায় মৃত ব্যক্তি- লিঙ্গঃ অজ্ঞাত পুরুষ, বয়স অনুমানঃ ২৫-৪০, উচ্চতা অনুমান-৫ ফুট ৩ ইঞ্চি , পড়নে- সাদা ফুল হাতা গেঞ্জি ও হালকা ব্লু রংয়ের টাউজার, গলায় সুতায় বাধা ৩টি কবজ, ডান হাতের তর্জুনী আঙ্গুলে সীলভার কালারের আংটি যাহার মধ্যে সবুজ পাথর আছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন তথ্যটি নিশ্চিত করেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় পেলে বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ- ০১৩২০-১১৮৯৩৫, ও ডিউটি অফিসার- ০১৩২০-১১৮৯৪০ নম্বরে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করেন। ময়নাতদন্তের পর লাশটির মৃত্যুর বিষয়ে জানা যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন