editor

প্রকাশিত: 8:35 AM, October 12, 2020

ভরসা রাখুন শেখ হাসিনায়.. রুহুল আলম চৌধুরী উজ্জ্বল

ভরসা রাখুন শেখ হাসিনায়.. রুহুল আলম চৌধুরী উজ্জ্বল

4

রুহুল আলম চৌধুরী উজ্জ্বল:

3

সিলেটের এমসি কলেজে নরপশুদের নারকীয়তা সহ সকল অনিয়ম, অব্যবস্থাপনা মোকাবেলায় ন্যায় বিচার সুনিশ্চিত করার ক্ষেত্রে আপামর জনগণের মতো আমার ও ভরসার জায়গা হলেন জনক কন্যা, জননেত্রী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের একবছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সৎ সাহস নিয়ে বলেছেন,,

“জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার কন্যা হিসেবে আমার জীবনেরও একমাত্র লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। আমার উপর ভরসা রাখুন। আমি আপনাদেরই একজন হয়ে থাকতে চাই ” দেশের জনসাধারণের প্রতি একজন আদর্শ রাষ্ট্রনায়কের এর থেকে উত্তম প্রতিশ্রুতি আর কি হতে পারে?

তাসত্ত্বেও, চলমান সংকট কে সামনে রেখে যারা ক্ষমতার মসনদের স্বপ্ন দেখেন তাদের কে জানিয়ে দিতে চাই উনি শরীরে সেই রক্ত ধারণ করেন যে নেতা ৭১রে বর্বর পাকিস্তানি আর তাদের সহযোগীদের হাতে ধর্ষিতদের যখন তাদের পরিবার পরিজন গ্রহণ করতে অপারগ ছিল  তখন বলেছিলেন ” তাদের পিতার নাম শেখ মুজিব আর ঠিকানা ধানমণ্ডি ৩২ লিখে দাও”।

3

অতিউৎসাহীদের জানা উচিত,  শত বাধা, বিপত্তি আর অমাবস্যার অন্ধকার জয় করে আসা, আন্দোলনের অগ্নিবীণা হলেন জনক কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পিতা পরিজন হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে সমগ্র বিশ্বে বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার কারিগর শেখ হাসিনার আজকের এই অবস্থানে আসার পিছনের ইতিহাস কি এতটাই মসৃন? শত সমালোচনা আর ষড়যন্ত্রের বিষদন্ত ভেঙে নীলকন্ঠ একজন শেখ হাসিনা যখন সাফল্যের দ্বারপ্রান্তে তখন কারা সেই অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়? এরা কি সেই শকুনের দল যারা এদেশের স্বাধীনতা চায়নি, এরা কি তারা যারা পিতা মুজিবকে শুধু হত্যা করেনি তার হত্যার যাতে বিচার না হয় তার জন্য শকুনি আইন জারি করেছিল? এরা কি তারা যারা এদেশে মুক্তমতের চর্চাকে করেছে বাধাগ্রস্ত? এদের চিহ্নিত করার এখনিই সময় নয় কি?

6

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাওয়া তৃণমূলের কর্মীদের শ্রম, ঘাম আর রক্তের উপর দিয়ে এসে তথাকথিত নেতাদের চামচামির পুরস্কারস্বরূপ রাতারাতি অতি আওয়ামী লীগার বনে যাওয়া কাউয়াদের টুটি চেপে ধরার এখনই সময়।

7

অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানী আর প্রাসাদ ষড়যন্ত্র জয় করে শেখ হাসিনা যখন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দ্বারপ্রান্তে তখন আমাদের কি হাত গুটিয়ে থাকলে চলে? আমাদের কি ভাবা উচিত নয় জনক কন্যা যখন বলেন ‘আমাকে ছাড়া সবাইকে কেনা যায়’ তখন কাদের গাত্রদাহ হয়? ক্রিকেটের সাকিব থেকে বুয়েটের আবরার সবার ন্যায়বিচার নিশ্চিতের দায়িত্ব কি শুধুই দেশরত্ন শেখ হাসিনার? আমরা কি চিহ্নিত দুর্নীতিবাজ, দলকানা, হলুদ সাংবাদিক আর হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়াদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারিনা? শহিদ মতিউর, নুর হোসেন, আসাদ, মিলন ওয়াজিউল্লাদের প্রতি আমাদের কি কোনো দায় নেই?

একজন শেখ হাসিনা যখন দুর্নীতির বরপুত্রদের ধরতে শুরু করলেন আমরা কেবল বাহবা দিলাম। আমাদের কি আরো আগে প্রতিবাদী হওয়া উচিৎ ছিলনা! লোক দেখানো শুদ্ধি অভিযান না করে তিনি যখন শুরু করলেন ঘর থেকে। আমরা যাদের বিরুদ্ধে এক কলম লিখার সাহস করিনা তিনি তাদের মুখোশ দিলেন খুলে। এটা তার দ্বারাই সম্ভব যিনি এদেশের আপামর জনসাধারণকে ভালোবেসে বলেন, ‘প্রয়োজনে পিতার মত জীবন দিয়েও আপনাদের ঋণ সুদ করে যাব’।

যাদের জন্য তিনি জীবনের ঝুঁকি নিলেন বা নিচ্ছেন, তার প্রতি আমরা কতটা দায়িত্ববান তা দেখার সময় এখনই। বিশ্ব ইতিহাসে অন্য কোনো নেতাকে এতবার হত্যার চেষ্টা বা ষড়যন্ত্র হয়েছে কিনা আমার জানা নেই, তবুও যিনি নির্ভীক। এ লড়াই কি তার একার? শেখ কামাল, জামাল, রাসেলের হাসু আপা’র পাশে থেকে দেশ গঠনের অগ্রযাত্রায় আমরা কি ভাই হয়ে দাঁড়াতে ভয় পেলে চলবে? এ লড়াই কি আমাদের নয়? তাই আসুন ৫২, ৬৯, ৭১-এর চেতনায় মুজিবকন্যার পাশে থেকে অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের লড়াইয়ে অংশ নিয়ে প্রকৃত দেশপ্রেমিক নাগরিকের ভূমিকা পালন করি। কেননা এ লড়াই জিততে হবে, আর উচ্চকণ্ঠে বলতে হবে- ‘তোমার হাতেই সন্ত্রাস আর দুর্নীতি হোক শেষ। তোমার মাঝেই জনক দেখি তুমিই বাংলাদেশ॥’

লেখক : রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সাবেক ছাত্রলীগ নেতা। (প্রধান স্বমন্বয়ক, সাপ্তাহিক হৃদয়ে ৭১ পাঠচক্র, উপদেষ্টা সম্পাদক, দৈনিক সিলেটের হালচাল)

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

7 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

3 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
7