editor
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কোভিড-১৯ নিয়ে ভারত যে লাল তালিকা তৈরি করেছে সেখান থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে ভারত যে লাল তালিকা করেছে সেখান থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশসহ ১২টি দেশকে লাল তালিকায় রেখেছিল ভারত। এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হচ্ছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাকি দেশগুলো হলো—যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েলসহ ইউরোপের দেশগুলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভারতে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। কারও করোনা পজিটিভ হলে তাকে কোয়ারেন্টিনে যেতে হবে।
ওমিক্রন সংক্রমণের ‘হটস্পট’ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও হংকং থেকে ভারতে আসা যাত্রীদের করোনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেগেটিভ ফল না এলে তাদের বিমানবন্দর ত্যাগ করতে দেওয়া হবে না।
বাকি নয়টি দেশের যাত্রীরা নমুনা দিয়েই বিমানবন্দর ত্যাগ করতে পারবেন। পরে তাদের ফল জানিয়ে দেওয়া হবে। ফল পজেটিভ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪
6 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
3 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
8 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
3 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা