editor
প্রকাশিত: 2:52 PM, November 30, 2021
অনলইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে এক ছবিতে। মঙ্গলবার সকালে মুক্তি পেল তাদের নতুন ছবির ট্রেইলার। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের অবিশ্বাস্য জয়ের ঐতিহাসিক সফর কেন্দ্র করে নির্মিত এই ছবির নামও রাখা হয়েছে ‘৮৩’।
বহুল প্রতীক্ষিত এ ছবিটিতে সেই সময়ের ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হরিয়ানা হ্যারিকেন কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। আর এ ছবিটির ট্রেইলার নিজেদের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা৷ এতে কপিল দেবের স্ত্রী, রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে৷ কবির খান পরিচালিত এ ছবি শুধু হিন্দিতেই নয়, গোটা দেশে মুক্তি পাবে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়লম ভাষাতেও৷
বহুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল এ ছবি৷ করোনার আবহ তৈরি না হলে ২০২০ সালের ১০ এপ্রিলই মুক্তি পেয়ে যেত রণবীর অভিনীত এ বায়োপিক।
শোনা যাচ্ছিল যে, বলিউডের অন্যান্য বিগ বাজেট ছবির মতো এ ছবিটিও মুক্তি পাবে ওটিটিতে৷ কিন্তু সেই সম্ভাবনা নেই বলে জানিয়েছে ছবির টিম৷ টিমের পক্ষ থেকে সোজা জানানো হয়, যত দেরিই হোক না কেন, তবু এই ছবি মুক্তি পাবে বড়পর্দাতেই৷ সেই কথা রেখেই আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘৮৩’ ছবিটি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন