editor
প্রকাশিত: 8:38 AM, October 12, 2020
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এক সময়ের জাদরেল ছাত্রনেতা ও সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, উপমহাদেশের ঐতিহ্য সম্বলিত রাজনৈতিক শক্তি হচ্ছে আওয়ামী লীগ। লড়াই সংগ্রাম ও চড়াই উৎরাই পেরিয়ে জাতির জনক কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আত্মমর্যাদার সাথে এগিয়ে চলা এই সংগঠনে কোনো অপরাধী, অনুপ্রবেশ কারী, এবং সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্তদের স্থান হবেনা। সিলেটের হালচালের সাথে একন্ত আলাপচারিতায় তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা র সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অপকর্মে জড়িতদের ব্যাপারে এবং আমরা সে অনুযায়ী কাজ করছি।উল্লেখ্য, সিলেট মহানগর আওয়ামিলীগের বিকল্প কমিটির পর অব মূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার জেলা আওয়ামিলীগ নেতৃবৃন্ধের উদ্যোগে কেন্দ্রে সম্প্রতি জমা পড়েছে সার্বজনীন কমিটি।বলাবাহুল্য, কেন্দ্র থেকে বিভিন্ন জেলার পুর্নাঙ্গ কমিটি গঠনের তাগাদা পেয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রে পুর্নাঙ্গ কমিটির খসড়া জমা দেয়ার পরপরই তিব্র অসন্তোষ ও কানাঘুষা শুরু হয় সিলেট আওয়ামী পরিবার সহ সর্বত্র। মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরের নেতৃত্বে পদ বঞ্চিত, ও বাদ পড়াদের পক্ষ থেকে কেন্দ্র বরাবর দাখিল করা হয় বিকল্প কমিটি। এমনকি কমিটি দাখিলের পর দলীয় কার্যালয়ে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। অন্য দিকে সিলেট জেলা আওয়ামিলীগ কমিটিতে অখ্যাত, মাইম্যান,এবং বিতর্কিত দের দিয়ে খসড়া জমা দেয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জেলা আওয়ামিলীগের অব মূল্যায়ন ও পদ বঞ্চনার শিকার অংশের নেতা কর্মীরা। সাবেক এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে হয়েছে প্রতিবাদ মিছিল। এমনকি সুত্রমতে সম্প্রতি দলীয় আনুগত্য, সাংগঠনিক যোগ্যতা,পারিবারিক ঐতিহ্য, ত্যাগ, ১/১১ কালীন ভুমিকা,ব্যাক্তিগত ভাবমূর্তি বিবেচনায় নিয়ে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুবিবেচনার নিমিত্তে কেন্দ্র বরাবর একটি সার্বজনীন কমিটি জমা দেয়ার খবর পাওয়া গেছে।এব্যাপারে ঢাকায় অবস্থান রত জেলা আওয়ামিলীগের এক প্রভাবশালী নেতা জানান,বিতর্কিত, অযোগ্য , অনু প্রবেশকারী ও মাইম্যান মুক্ত একটি সার্বজনীন কমিটির খসড়া আমরা নেত্রীর সুবিবেচনার জন্য জমা দিয়েছি।” বলাবাহুল্য মাইম্যান ও অনুপ্রবেশ কারী মুক্ত আওয়ামীলীগ ঢেলে সাজানোর নির্দেশনা বাস্তবায়নে দলীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এগুচ্ছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে