editor
প্রকাশিত: 4:45 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
বিয়ের পর আবারো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিয়মিত হয়েছেন গানে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজনের জন্য কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। ‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
এ প্রসঙ্গে ন্যানসি বলনে, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে। ’
পরিচালক রাজ বলেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ী একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। ’
এই নির্মাতা আরও জানান, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব। ন্যানসির গাওয়া গানটি প্রকাশ পাবে শিগগিরই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন