editor
প্রকাশিত: 6:39 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে প্রতিবেশী দুই দেশের ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আখাউড়া-আগারতলা রেলরুট পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি দুই দেশের বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করবেন বলে জানান হাইকমিশনার বিক্রম কুমার। তিনি বলেন, এটি একটি বিশেষ বছর যখন ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু’জনই বাংলাদেশ সফর করছেন। ভারতের কাছে বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ দেশ। ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে নিয়ে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন বলেও জানান হাইকমিশনার।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলা করেও বাণিজ্য, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। কোভিড-১৯ মহামারির সময় মেডিক্যাল সরঞ্জাম দিয়ে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানান বিক্রম কুমার।
এ সময় হাইকমিশনার ১৯৭২ সালে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিরল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। পাশাপাশি তিনি কিছু অডিও, ভিডিও এবং কিছু সংবাদপত্রের কাটিং পেন ড্রাইভে করে প্রধানমন্ত্রীকে দেন।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে জিম্মি দশায় থাকার সময় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বার্তার কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, এটি তাদের জন্য অনেক বড় সংবাদ ছিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী