editor
প্রকাশিত: 7:47 PM, November 30, 2021
সিলেট নগরীর মধুবন ও আহমদ ম্যানশনের এক সময়ের কাপড় ব্যবসায়ী। সকলের পরিচিত মুখ সাজিদ আহমদ সাজ্জাদ খানের দুটি কিডনী নষ্ট হয়ে পড়েছে। প্রায় ৬ মাস ধরে ব্যবসা ছেড়ে ঘরবন্দি হয়ে পড়েছেন সাজিদ আহমদ। এক সময় ব্যবসায়ী কাজে ঘুরে বেড়িছেন দেশের বিভিন্ন প্রাপ্ত, আজ সেই সাজিদ আহমদের জীবন প্রদীপ নিভে যেতে বসেছে কিডনী রোগে আক্রান্ত হয়ে।
সুন্দর এই পৃথিবীতে আগের মতো স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন সাজিদ আহমদ সাজ্জাদ খান (৫১)। দয়া করে আমাকে এবং আমার তিনমাসের শিশু কন্যা সন্তান সহ পরিবারকে বাঁচান। মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চান না তিনি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’। এমনিই এক আকুতি জানিয়েছেন ছাড়াদিঘীরপাড়/৬৭ আল-আমিনের বাসিন্দা মৃত জামান খানের ছেলে সাজিদ আহমদ সাজ্জাদ খান। সহায়-সম্বলহীন সাজ্জাদ প্রায় ৬মাস ধরে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। বর্তমানে তিনি শাহপরান এলাকার হেপি কমপ্লেক্স এর ১নং ইউনিটের ভাড়াটি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার জীবন সংকটাপন্ন। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী তাঁর দু’টো কিডনীই বিকল। তাকে সপ্তাহে কমপক্ষে ২দিন কিডনি ডায়ালাইসিস করাতে হয় ও এক ব্যাগ রক্ত প্রয়োজন হয়।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত শেষ সম্বল জায়গা জমি বিক্রি করে এখন নিঃস্ব। কিডনীর এই ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতায় এতদিন চিকিৎসা চলছিল। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে মতে প্রতি সপ্তাহে তার চিকিৎসা ও ওষুধ বাবদ ৭ হাজার টাকার প্রয়োজন হয়। তাই সাজিদ আহমদের পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। তার সুচিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন।
গত রোববার (২৮ নভেম্বর) রাতে শাহপরান এলাকায় সাজিদ আহমদের বাসায় গিয়ে কথা হলে তিনি জানান, ৬মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। পরিবারের লোকজন ডাক্তারের কাছে নিয়ে গেলে কয়েকটি টেস্ট দেন। টেস্ট করানোর পরে দুটি কিডনীতে সমস্যা ধরা পড়ে। ৬মাসে চিকিৎসা করাতে প্রায় ৫লক্ষ টাকা খরচ হয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই তিনি। বর্তমানে বিপুল অর্থ ব্যয়ে ডায়ালাইসিস করা ও ওষুধ ক্রয় অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরো জানান, একটি কিডনি প্রতিস্থাপন করতে অন্তত ১৮-২০ লাখ টাকা প্রয়োজন।
সাজিদ আহমদ সাজ্জাদ খান এর স্ত্রী জানান, আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মানবিক কারণে চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা চেয়ে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন হতদরিদ্র পরিবারটি। আপনাদের মহানুভবতার কারণে বেঁচে যেতে পারে একটি জীবন-একটি পরিবার। সাজিদ আহমদকে সাহায্য করতে চাইলে প্রাইম ব্যাংক সিলেট ব্রাঞ্চ একাউন্ট নম্বর এ/সি নং-০০১২১০০০১৯০৫৮, বিকাশ ও যোগাযোগের মোবাইল নং-০১৭১৫৭৭৭০১৭ ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়