editor
প্রকাশিত: 8:50 PM, November 30, 2021
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১লা ডিসেম্বর ও ২রা ডিসেম্বর দুইদিনব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব শুরু হতে যাচ্ছে আগমীকাল বুধবার।
দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে অংশ নিবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক প্রায় ১৯টি সংগঠনের শিল্পীবৃন্দ। আগমীকাল ১লা ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হবে নৃত্য, শিশুদের পরিবেশনায় নাটক ও বিভিন্ন নাট্যদলের পথনাটক প্রদর্শনী।
দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে অংশ নিবে জীবন সংকেত হবিগঞ্জ, প্রতীক থিয়েটার হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, সপ্তস্বর নাট্যদল, মৌলভীবাজার, উদীচী সিলেট, লিটল থিয়েটার সিলেট, কথাকলি সিলেট, নাট্যালোক (সুরমা) সিলেট, নাট্যনিকেতন সিলেট, নাট্যমঞ্চ সিলেট, নগরনাট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী সিওমেক সিলেট, নৃত্যশৈলী সিলেট, এমকা সিলেট, পাঠশালা সিলেট, মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার একদল ফিনিক্স।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে স্বাস্থ্যবিধি মেনে সকল নাট্যমোদী দর্শক, সুধীজন, সাংবাদিকবৃন্দসহ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়