editor
প্রকাশিত: 1:56 PM, December 1, 2021
অনলাইন ডেস্ক
শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে হঠাৎ আগুন লেগে যায়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন ভারতের সংসদে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন চলছিল। আগুন লাগার সময়ে সংসদে অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
খবরে বলা হয়, শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।
যদিও ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলেও দাবি করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, এই সংসদভবনটি বেশ পুরনো হওয়ায় নতুন একটি সংসদ ভবন নির্মাণ করছে মোদি সরকার।
করোনার মধ্যে বিশাল অর্থ খরচে নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই সংসদ ভবন যে পুরনো হয়ে গেছে, এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যথার্থ ছিল, তা দেখাতেই কৌশলে আগুন লাগানো হয়েছে।
তবে এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে মোদি সরকার। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। তবে সংসদ চলাকালীন প্রত্যেকদিন সবকিছু পরীক্ষা করা হয়। তারপরও আগুন লাগায় নানা প্রশ্ন দানা বাঁধছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন