editor
প্রকাশিত: 2:55 PM, December 1, 2021
অনলাইন ডেস্ক
ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ পারানের শহর পোন্তা গ্রোসায় একটি মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৬ নভেম্বর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ফযরের নামাজের আগে হুসাইনিয়া নামে ওই মসজিদে কয়েকজন অজ্ঞাত প্রবেশ করে। পরে সেখানে ভাঙচুর করা হয়। পবিত্র কুরআনে দেওয়া হয় আগুন। সেইসঙ্গে মসজিদের দেওয়ালে লিখে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য। হামলাটি কারা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ইরান বংশোদ্ভূত শেইখ মাহমুদ সামছি বলেন, আমি প্রথমে কিছু পোড়ার গন্ধ পাই। মনে করেছিলাম রাস্তা থেকে সেই গন্ধ আসছে। পরে মসজিদে গিয়ে দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে।
ব্রাজিলের ইমাম আলি মসজিদের পরিচালক স্লেইমান জাবেদ বলেন, হুসাইনিয়া মসজিদের একটি টেবিলে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। ওই টেবিলের ওপর পবিত্র কুরআন রাখা ছিলো। আগুনে কুরআন শরীফ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, ধর্মীয় ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করি আমি। হামলাকারীরা হয়তো আরও অনেক কিছু আগুনে পোড়াতে চেয়েছিলো। কিন্তু ফযরের নামাজের জন্য যখন মুসল্লিরা নামাজে আসতে শুরু করে তখন তারা পালিয়ে যায়।
আরব নিউজ জানায়, পোন্তা গ্রোসা শহরে প্রায় ৪০ বছর আগে এই মসজিদটির নির্মাণ করেছিলো ব্রাজিলে বসবাসরত লেবানিজ কমিউনিটি। এই মসজিদে বর্তমানে লেবাননের অভিবাসী বাদেও পাকিস্তান, তিউনেশিয়া, সিরিয়া ও সাহারা মরুভূমির আশপাশের দেশগুলো থেকে আসা অভিবাসীরা নামাজ আদায় করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন