editor
প্রকাশিত: 3:02 PM, December 1, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের একটি গুরুদ্বারে গিয়ে ফটোশুট করে বিপাকে পড়েছেন দেশটির অন্যতম জনপ্রিয় মডেল সুলেহা লালা। এই উপাসনালয়ে ছবি তোলার সময় মাথায় কাপড় ছিল না তার।
আর এতেই বেঁধেছে বিপত্তি। বিষয়টি নিয়ে আপত্তি জানায় শিখ সম্প্রদায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ওই মডেল পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বারা দরবার সাহেব কমপ্লেক্সে ফটোশুট করেন। সেসব ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। যা নজরে আসে শিখ সম্প্রদায়ের।
ছবিতে দেখা যাচ্ছে, সুলেহা গুরুদ্বারের দিকে পিছনে ফিরে পোজ দিচ্ছেন এবং তার মাথায় কাপড় নেই! তার এই শুটের ছবি দেখেই দিল্লি শিখ গুরুদ্বার কমিটির প্রেসিডেন্ট মন্জিন্দর সিং ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে তিনি টুইটও করেন।
তিনি দাবি করেন, পবিত্রস্থানের মর্যাদাহানি করছেন সুলেহা লালা।
শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও অভিযোগ জানানো হয়।
সাধারণ মাথা ঢেকে গুরুদ্বারে প্রবেশ করার নিয়ম সর্বত্র। কিন্তু সুলেহা লালা মাথা না ঢেকেই গুরুদ্বারের অন্দরে বিভিন্ন স্থানে ফটোশুট করছিলেন। তাতেই রেগে যান শিখ সম্প্রদায়ের একাংশ। বিতর্কে পড়ে রাতারাতি ক্ষমা চেয়ে নেন সুলেহা লালা।
বিষয়টি একেবারে অনিচ্ছাকৃতভাবে উল্লেখ করে ক্ষমা চান এই মডেল।
পাকিস্তানে সুলেহা লালা ‘মান্নত’ নামের একটি অনলাইন ক্লোদিং স্টোর চালান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন