editor

প্রকাশিত: 3:40 PM, December 1, 2021

ওমিক্রন শনাক্ত ব্রাজিলে

ওমিক্রন শনাক্ত ব্রাজিলে

অনলাইন ডেস্ক
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটিতে এক দম্পতির শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গেছে।

বুধবার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনভিসা এ তথ্য নিশ্চিত করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ নভেম্বর এক পর্যটক ও তার স্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলো শহরে যান। গুয়ারুলুস বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল।তবে ব্রাজিল থেকে ফেরার আগে আবারও করোনা পরীক্ষা করা হলে তাদের শরীরে অমিক্রন শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ ঘোষণার আগের দিন ওই দুজন সাও পাওলোতে পৌঁছান।

এ বিষয়ে সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ব্রাজিলে ওমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছিলেন কি-না নিশ্চিত হওয়া যায়নি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত পুরুষটির বয়স ৪১। আর তার স্ত্রীর বয়স ৩৭। তারা বর্তমানে আইসোলশনে আছেন। সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এরপর তা বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে, ডেলটাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা, নতুন এই ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কষ্টার্জিত অর্জনগুলো ধরে রাখতে আন্তর্জাতিক সমন্বয়ের ওপর জোর দিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। দক্ষিণ আফ্রিকার দেশগুলোর ওপর অন্য দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও গভীর উদ্বেগ জানিয়েছেন।

প্রসঙ্গত, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন নয় হাজার ৭১০ জন।

অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭৫৪ জনের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন