editor
প্রকাশিত: 5:58 PM, December 1, 2021
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত ৬৯ জন বিদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেই তালিকায় বাংলাদেশি ও নেপালি শিক্ষার্থীর নামও আছে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কোরিয়া টাইমস।
গ্যাংওন প্রাদেশিক পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে তারা প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তরা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে গত বছরের ডিসেম্বর থেকে প্রায় ১০০ বার বেআইনি যৌন কার্যক্রমে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ।
কোরিয়া টাইমস জানায়, অভিযুক্তদের সবাই বিদেশি শিক্ষার্থী, তাদের মধ্যে নেপালি এবং বাংলাদেশিও রয়েছেন।
পুলিশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ওই কিশোরীকে স্ন্যাকসের প্রস্তাব ও আড্ডার কথা বলে অভিযুক্তরা তাদের বাসায় ডেকে নেয়।
কোরীয় আইন অনুযায়ী, ১৬ বছরের নিচের অথবা সম্মতি জানানোর বয়স না হলে শিশুদের সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌনতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন অথবা ধর্ষণের অভিযোগ আনা যাবে। ভুক্তভোগীর বয়স জানার পরও তার সঙ্গে যৌনতায় লিপ্ত হলে সেটিকে যৌন অপরাধ হিসেবে বিবেচনার বিধান রয়েছে।
এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ওই ৬৯ শিক্ষার্থীর কেউ দক্ষিণ কোরিয়া ত্যাগ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন