editor
প্রকাশিত: 10:38 PM, December 1, 2021
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই দিন ব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব ১লা ডিসেম্বর, বুধবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়েছে। বিকাল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে দুই দিন ব্যাপী পথনাট্যোৎসবের উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান। উদ্ধোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দেবজিৎ সিংহ। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু’র সভাপতিত্বে ও নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী সুষমা দাস, মঞ্চে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বাংলাদেশ আবৃত্তি সম্মনয় পরিষদের সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দন দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য তনু দীপ, নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল দাস, নির্বাহী সদস্য ফারজানা সুমি প্রমুখ।
বিভাগীয় পথনাট্যোৎসবে উদ্ধোধনীতে বক্তারা বলেন, পঞ্চাশ বছরে বাঙ্গালীর অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে আগামীর প্রজন্মকে। তারা বলেন, পথনাট্য আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙ্গালীর সংগ্রামের ইতিহাস সহ স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী চক্রান্ত জাতির সামনে তুলে ধরেছে নাট্য কর্মীরা। বাঙ্গালির গৌরব গাথাঁ অজর্নকে তুলে ধরতে সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব বিজয়ের মাসকে তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরা যাবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিজয়ের পঞ্চাশ বছরে পঞ্চাশটি লাল সবুজের বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী উৎসবের উদ্ধোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আলী ওয়াকিউজ্জামান। উদ্ধোধনী পর্বে নৃত্য পরিবেশন করেন, নৃত্যশৈলী সিলেট। সন্ধ্যায় পথনাটক মঞ্চস্থ করে, প্রতীক থিয়েটার হবিগঞ্জ, নাট্যমঞ্চ সিলেট, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার একদল ফিনিক্স ও নাট্যালোক (সুরমা) সিলেট।
দুই দিন ব্যাপী এ আয়োজনে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ধারাবাহিকভাবে মঞ্চস্থ করবে, পাঠশালা সিলেট, স্বপ্তস্বর নাট্যদল, মৌলভীবাজার, এমকা সিলেট, জীবন সংকেত হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, লিটল থিয়েটার সিলেট, প্রতিবেশী নাট্য গোষ্ঠি (সিওমেক) সিলেট, কথাকলি সিলেট, নগরনাট, উদীচী সিলেট ও নাট্য নিকেতন সিলেট।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে