editor

প্রকাশিত: 11:33 PM, December 1, 2021

সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী

সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও কিছু কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০১ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর- লাল সবুজের মহোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চুয়াল) এ আহ্বান জানান তিনি।

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এম্ফিথিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানমালা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

দেশের শীর্ষ নেতাদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে একটা দাবি থাকবে আপনারা ব্যবসা বাণিজ্য করেন,… প্রত্যেকেই তো এই দেশেরই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোথাও না কোথাও কোনো স্কুলে পড়াশোনা করেছেন। নিজ নিজ এলাকায় হলেও সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মসূচির পাশাপাশি আপনারাও কিছু কর্মসূচি নেবেন। তাদের আর্থিক সক্ষমতা যেন বৃদ্ধি পায়, ক্রয় ক্ষমতা যাতে বৃদ্ধি পায় এ ব্যাপারেও আপনারা কাজ করবেন। ’

শেখ হাসিনা বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা যত বেশি বৃদ্ধি পাবে, আপনাদের ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। আপনাদের শিল্প কলকারখানার উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য বাজার সৃষ্টি হবে। আরও বেশি পণ্য বিক্রি হবে। মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আপনাদেরও আয় বৃদ্ধি পাবে। সেদিকে বিবেচনায় রেখে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন এটাই আমরা চাই। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই বাংলাদেশকে উন্নত করার জন্য আর বাংলাদেশের মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্তি দিয়ে একটি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার কাজ করে যাবেন আজকের দিনে আমি সেই আহ্বান জানাই। ’

আওয়ামী লীগ সরকার ব্যবসা বান্ধব সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সব সময় ব্যবসাবান্ধব, এতে কোনো সন্দেহ নাই। সেটা আপনারা এতদিনে সেটা উপলব্ধি করতে পেরেছেন।

আমরা ব্যবসা করতে আসিনি। কিন্তু ব্যবসায়ীদের সকল ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেওয়া, ব্যবসার প্রসার ঘটানো এবং আমাদের নারী-পুরুষ সকলে নির্বিশেষে যেন তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এবং ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে কিন্তু সমৃদ্ধি আসে। এজন্য আমরা সব সময় বেসরকারি খাতকেও সুযোগ দেই, সুযোগ সৃষ্টি করে দেই। পাশাপাশি আমাদের দেশের একেবারে তৃণমূলের যে মানুষগুলো পড়ে আছে তাদের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করি। ’

দেশকে এগিয়ে নিতে সরকার পরিকল্পিত ভাবে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আজকে আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ আমরা পাবো। এটা হয়তো উন্নয়নশীল দেশ না হলে পেতাম না। এই জন্য হয়তো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা সব সময় প্রস্তুত। ’

শেখ হাসিনা বলেন, ‘অন্তত আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় আছে আমরা কিন্তু সেখান থেকে পিছিয়ে থাকি নাই। আমরা সেই প্রস্তুতিও নিয়েছি। ’

অনুষ্ঠানে হাতিরঝিল প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী