editor
প্রকাশিত: 5:40 PM, December 2, 2021
অনলাইন ডেস্ক
বেসরকারি খাতে দাম কমেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি)। ১২ কেজি সিলিন্ডারের এলপিজি এখন থেকে দাম পড়বে ১২২৮ টাকা, নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা।
অন্যদিক যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা দিয়েছে। ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মোঃ কামরুজ্জামান।
বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রতি কেজির মূল্য মুসক ব্যতিত ৯৫.৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২.৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।
প্রসঙ্গত, দেশে ২০ বছর আগে বেসরকারি খাতে এলপিজির ব্যবসা শুরু হয়। বাজারে এর চাহিদা ও ব্যবসার বিস্তৃতি ব্যাপক হারে বাড়ছেই। এমন চাহিদার বাজারেও দীর্ঘ সময়ে গ্রাহকের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করতে পারেনি বিইআরসি।
5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
3 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
2 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
5 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
6 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
8 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম