editor
প্রকাশিত: 8:40 PM, December 2, 2021
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন বলেছেন, আফ্রিকায় বাংলাদেশ বিমান যায়না। তবে অন্য কোন এয়ারলাইনসে ঐ দেশ থেকে কেউ এলে তাকে বোর্ডিং পাস দেয়া হবে না। যাদের ডাবল ভ্যাক্সিন নেয়া হয়েছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ, তাদেরকে পাস দেয়া হবে। তবে দেশে ফিরে অবশ্যই তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আজ বৃ্হস্পতিবার ( ২ ডিসেম্বর ) বিকেলে সিলেটের সালুটিকরে উন্নয়ন সহযোগী সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’ উদ্বোধনকালে অমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, আফ্রিকা ও তার আশেপাশের দেশগুলোতে থাকাদের এখন দেশে না এসে পরে আসতে সবগুলো মিশনকে বলা হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এতে কোন সমস্যা হবে না।
অন্য এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।
তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব আসবেন। তার সফরের পর বিষয়টি জানা যাবে।
দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিকালে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ওরফান ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল এস’র চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে