editor
প্রকাশিত: 10:57 PM, December 2, 2021

আগামীর দেশ হবে ইসলামী সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠার দেশ : ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শায়খুল হাদীস ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, নাস্তিক মুরতাদ এবং ইসলাম অবমাননাকারীদের এইদেশে থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, বিজয়ের এই মাসে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে চাই, এই দেশকে স্বাধীন করা হয়েছে ইসলাম বিদ্বেষী শক্তির জন্য নয়। ইসলামী সমাজ ব্যবস্থায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি অভিহিত করে বলেন, এই দলের সাবেক নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ মাওলানা ক্বারী আব্দুল খালেক আসআদী সহ অসংখ্য উলামায়ে কেরামের অবদান রয়েছে মুক্তিযুদ্ধে। তাঁদের সে পথ ধরেই আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ রক্ষায় নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত রয়েছি। জামালগঞ্জ উপজেলাকে একটি আদর্শ ইসলামী এলাকা হিসেবে অভিহিত করে বলেন, আগামী দিনে এই আসনে সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে প্রতিনিধি হিসেবে প্রেরণ করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ২ ডিসেম্বর বৃহস্পতিবার জামালগঞ্জ হ্যালিপেড মাঠে কাউন্সিল ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম উপরোক্ত কথাগুলো বলেন।
জামালগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রশীদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসাইন, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, যুব জমিয়ত নেতা হাফিজ মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল লতিফ, আজিজুর রহমান হাকিমী, হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির, বিলাল আহমদ সালেহী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় আহ্বায়ক আহমদ ইসলামাবাদী প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।