editor
প্রকাশিত: 11:27 PM, December 2, 2021

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন : ষ্টেশন ক্লাবের আধুনিকায়ন স্বাধীনতার-ই সুফল
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড কর্তৃপক্ষের এক চা-চক্র বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী সিলেট ষ্টেশন ক্লাবে প্রবেশ করলে ক্লাব প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদ সদস্যরা তাকে স্বাগত জানান এবং একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে অংশ নিয়ে ড. এ কে আব্দুল মোমেন ষ্টেশন ক্লাবের বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন। এসময় তিনি ক্লাবের আধুনিকায়ন এবং অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জামাদি দেখে অভিভূত হন। মন্ত্রী বলেন, এক সময়ের সিলেট ষ্টেশন ক্লাব আজ এক বিলাশ বহুল প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে। এটা সিলেট বাসীর জন্য গৌরবের এবং আনন্দের। তিনি এই ক্লাবের সমৃদ্ধি এবং ক্লাবের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাফল্য কামনা করেন। ড. একে এম আব্দুল মোমেন বলেন মুজিবশতবর্ষে এমন বাংলাদেশই আমরা প্রত্যাশা করেছিলাম। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এমন অত্যাধুনিক আয়োজন তারই প্রমাণ বহন করে।
এসময় উপস্থিত ছিলেন ষ্টেশন ক্লাব প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবু বকর হিরণ, ক্লাবের পরিচালনা পর্ষদ সদস্য রাফি ইব্রাহিম, ফজলে এলাহী চৌধুরী, আখলাকুর রহমান চৌধুরী এবং ক্লাব এডভোকেট নাসির উদ্দিন খান সহ ক্লাবের অন্যান্য সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়