editor
প্রকাশিত: 4:32 PM, October 12, 2020
সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ ঘটনায় ছাত্রত্ব বাতিল সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ মো: সালেহ আহমদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেছেন সাবেক ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভা সাবেক শিক্ষার্থীরা।
এসময় সাবেক শিক্ষার্থীরা অধ্যক্ষকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। মতবিনিময় সভায় এম.সি কলেজে ঘটে যাওয়া ধর্ষণ সহ বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। ধর্ষণকারীদের কলেজের ছাত্রত্ব স্থায়ীভাবে বহিস্কার এবং যারা এ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব শেষ করেছে তাদেরও যাতে ছাত্রত্ব বাতিল করার জন্য দাবি জানান সাবেক শিক্ষার্থীরা।
এসময় সাবেক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একমত পোষণ করে অধ্যক্ষ মো: সালেহ আহমদ বলেন, আমি এই কলেজের ছাত্র ছিলাম। আমিও চাই অপরাধীদের বিচার হোক। বাংলাদেশ সহ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের এই দুর্যোগ মুহুর্তে পাশে পাওয়ার মত ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেটের বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, এম.সি কলেজের সাবেক এজিএস প্রফেসর আব্দুশ শহীদ খান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের পরিচালক সাবেক শিষার্থীজিয়া উল গনী আরেফিন জিল্লুর, সাবেক শিক্ষার্থী বিশিষ্ট সংগঠক মিফতা সিদ্দিকী, অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট ল’ কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, ব্যাংকার সিরাজুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিন রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী, কাওসার হোসেন রকি প্রমুখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে