editor

প্রকাশিত: 2:58 PM, December 3, 2021

বিজয়ের পঞ্চাশ বছরে ৫০ হলে ‘মিশন এক্সট্রিম’

বিজয়ের পঞ্চাশ বছরে ৫০ হলে ‘মিশন এক্সট্রিম’

অনলাইন ডেস্ক
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের ৫টি দেশে মুক্তি পেল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।

ধাপে ধাপে যোগ হবে আরও প্রায় ৮ থেকে ১০টি দেশ।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির একদিন আগে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার শো।

অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘সিনেমা মানে স্বপ্ন। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে সিনেমা মানে একটি যুদ্ধের প্রতিরূপ! পুরো ইন্ডাস্ট্রি এই যুদ্ধে লিপ্ত। ‘মিশন এক্সট্রিম’ সেই যুদ্ধ জয়ের স্বপ্ন নিয়ে মুক্তি পেল। ’

চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল ‘মিশন এক্সট্রিম’। এই সিনেমায় আমার এবং পুরো টিমের অনেক ত্যাগ রয়েছে। দর্শক আজ তা পর্দায় দেখছেন। দর্শকদের বলবো, সবাই ‘মিশন এক্সট্রিম’ দেখবেন এবং দেখে ভালো লাগলে অন্যদেরও দেখতে বলবেন। ’

‘মিশন এক্সট্রিম’র আরেক পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘প্রথম সিনেমা, প্রথম সন্তানের মতো। মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কয়েকটা বছর রাত-দিন এক করে সিনেমাটার জন্য কাজ করেছি। এবার দর্শকদের মূল্যায়নের পালা। ’

কপ ক্রিয়েশনের ব্যনারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেয়েছে শুক্রবার (৩ ডিসেম্বর)। চলতি বছর বাংলাদেশের বিজয়ের পঞ্চশ বছর পূর্তিতে ‘মিশন এক্সট্রিম’ মহাসমারহে মুক্তি পেয়েছে দেশের পঞ্চাশ হলে।

বহুল প্রতীক্ষিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমানসহ অনেকে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার (এসপি) সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

দেশের যেসব সিনেমা হলে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, পান্থপথ; সীমান্ত সম্ভার, ধানমন্ডি; এসকেএস টাওয়ার, মহাখালী ও সনি স্কয়ার, মিরপুর-১)। ব্লকবাস্টার সিনেমাস (ফিউচার পার্ক), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), গুলশান (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), রাজ (কুলিয়ারচর), মধুবন সিনেপ্লেক্স (বগুরা), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), তামান্না (সৈয়দপুর), সত্যবতী (শেরপুর), পূরবী (ময়মনসিংহ), মডার্ণ (দিনাজপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্ট.), নিউ গুলশান (জিঞ্জিরা), মম ইন সিনেপ্লেক্স (বগুরা), তুলি (নাভারণ), পূর্ব্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), সিলভারস্ক্রিণ সিনেপ্লেক্স (চট্টগ্রাম), ঝংকার (পাঁচদোনা), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), সোনালী (টেকেরহাট), রুনা (চালাকচর), নবীন (মানিকগঞ্জ), মোহন (হবিগঞ্জ), কথাচিত্র (কটিয়াদি) ও রজনী (চন্দ্রা/কালিয়াকৈর)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন