editor
প্রকাশিত: 4:38 PM, October 12, 2020
সিলেট নগরীর সুবিদবাজারে ১৪ তলা বিশিষ্ট কুইন্স হেলথ কেয়ার লিমিটেডসহ খালি জায়গায় নতুন কাজের নির্মাণের উপর স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন আদালত। গত বৃহস্পতিবার সিলেটের যুগ্ম জেলা জজ দিত্বীয় আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, সিলেট সদরের মিনিসিপ্যালিটি মৌজার ৯১ জে,এল ও আরএস জে,এল-৭৬ নালিশা ভূমির উপর গত ১৩ সেপ্টেম্বর মো. আব্দুল মালিক হুমায়ুন ও আজহারুজ্জামান সোহেল বাদি হয়ে স্বত্ব বাটোয়ারা মামলা নং ১৬৭/২০ ইং দাখিল করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই মামলায় এনামুল হক খাঁন, শামীমআরা আহমদ, সামছুননাহার বেগম, সাহেরা বেগম, নুরজাহান বেগম, সুলতানা বেগম, রায়হানা বেগম, আয়েশা খানম, কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থানা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও গোলাম রব্বানী চৌধুরীকে বিবাদী করেন। সিলেটের যুগ্ম জেলা জজ দিত্বীয় আদালতের মামলাটি গ্রহণ করে বিবাদীদেরকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু এনামুল হক খান, সামছুননাহার বেগম, নুরজাহান বেগম, সুলতানা বেগম, রায়হানা বেগম, আয়েশা খানম, কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থানা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী ও গোলাম রব্বানী চৌধুরীর উপর নোটিশ জারির পরও তারা আদালতে কোন জবাব প্রদান করেননি। ফলে আদালত গত বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের শুনাণীর প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার পূণাঙ্গ শুনাণী না হওয়া পর্যন্ত সুবিদবাজারে ১৪ তলা বিশিষ্ট কুইন্স হেলথ কেয়ার লিমিটেডসহ খালি জায়গায় নতুন কাজের নিমার্ণের উপর স্থিতাবস্থার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল ও আইনজীবী মোহাম্মদ আলী(২) জানান, মিনিসিপ্যালিটি মৌজার ৯১ জেএল ও আরএস জে,এল-৭৬ নালিশা ভূমিতে গত ১৩ সেপ্টেম্বর মো. আব্দুল মালিক হুমায়ুন ও আজহারুজ্জামান সোহেল বাদি হয়ে স্বত্ব বাটোয়ারা মামলা নং ১৬৭/২০ ইং দাখিল করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের পূর্ণাঙ্গ শুনাণী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন আদালত ।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা