editor
প্রকাশিত: 2:35 PM, December 4, 2021
নিজস্ব প্রতিবেদক
টানা দুই সপ্তাহের বেশি সময় পর ফের সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টার মধ্যে মারা গেছেন একজন। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ জন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৮১ জন। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন মারা গেছেন।
এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা অবধি চব্বিশ ঘন্টার মধ্যে সিলেটে ৩ জন করোনা মারা গিয়েছিলেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ৫ জন পজিটিভ ধরা পড়েছেন। শনাক্তের হার ০.৮৫।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৯২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১৩ জনসহ আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে ওঠেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে